ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাবেন যেভাবে
০১ জুন, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাবেন যেভাবে

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০৩-২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন
ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাবেন যেভাবে
অনেক সময় ব্যস্ততার কারণে ফেসবুকে বার্তা লেখা বা ছবি নির্বাচনের পরও তা পোস্ট করা হয়ে ওঠে না। তখন সেই পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট অপশনে জমা রাখে ফেসবুক। ফলে সহজেই সেগুলো পরে খুঁজে বের করে ফেসবুকে পোস্ট করা সম্ভব। শুধু তাই নয়, চাইলে ড্রাফট অপশন থেকে নির্দিষ্ট বার্তা বা ছবি মুছেও ফেলা যায়। ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক।

পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ফিডের ওপরে থাকা ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে নতুন পোস্টের জন্য বার্তা লিখতে হবে। এরপর ওপরে ‘ক্রিয়েট পোস্ট’ অপশনের পাশে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করে ‘সেভ অ্যাজ ড্রাফট’ নির্বাচন করতে হবে। এবার ফোনের নোটিফিকেশন বারে থাকা ‘ইউর ড্রাফট হ্যাজ বিন সেভড’ বার্তা ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় গত তিন দিনের মধ্য জমা হওয়া সব ড্রাফটের তালিকা দেখা যাবে।

এবার ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট করতে হলে সেটি নির্বাচন করলেই পোস্ট করার ট্যাব দেখা যাবে। ট্যাবটিতে ক্লিক করলেই ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট হয়ে যাবে। ড্রাফট করা বার্তা বা ছবি মুছে ফেলার জন্য সেটির পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘ডিসকার্ড ড্রাফট’ নির্বাচন করতে হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০৩-২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া