ফরিদগঞ্জে পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কায় বসতবাড়ি
২৪ নভেম্বর, ২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কায় বসতবাড়ি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৪-০৩-২০২৪ ০১:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কায় বসতবাড়ি

ফরিদগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশেপাশের বাড়িঘর ভাঙনের আশঙ্কা রয়েছে। অবৈধভাবে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন পরিচালনাকারী একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ফরিদগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের খলিফা বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বন্ধের আশ্বাস নিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় বাসিন্দারা।


স্থানীয়বাসিন্দাদের পক্ষে মো. মিজানুর রহমান বাবুল বলেন, ড্রেজার সব স্থানেই নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আমাদের বসতবাড়ির পুকুরেই অবৈধভাবে ড্রেজার চলছে। এতে করে পুকুরের পাড়ের বসতবাড়ী, ফলজ ও বনজ বাগান ভাঙনের আশঙ্কা রয়েছে। ড্রেজার মেশিন বন্ধ করতে আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, যারা ড্রেজারটি চালাচ্ছে তারা প্রভাবশালী, তাই তারা সরকারের আইন আদালত ও নিয়ম নীতির তোয়াক্কা করছে না।


বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সামসুজ্জামান বলেন, উর্ধ্বতন প্রশাসনের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরে চলামান ওই ড্রেজার মেশিনটি বন্ধ করে এসেছি। উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি, কাগজপত্র দেখে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৪-০৩-২০২৪ ০১:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া