শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৫-০৩-২০২৪ ০২:৪২ অপরাহ্ন |
শুক্রবার (১৫ মার্চ) সকালে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আসবে। ক্রমান্বয়ে দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে একটি বাফার স্টক গড়ে তোলা হবে।
এতে ক্যাব সভাপতি গোলাম রহমান অভিযোগ করেন, ভোক্তার অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। মুনাফামুখী প্রবণতা বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সাপ্লাই চেইন মনিটরিং সেল অ্যাপের মাধ্যমে পণ্যের আমদানি, উৎপাদন, মজুদ ও বাজারজাত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
আইন অমান্যকারীদের সাথে ব্যবসায়ী সমাজ নেই বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি আমিন হিলালী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া