শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০৩-২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন |
শুক্রবার দুপুরে পবিত্র জুম্মার নামাজের মধ্যে দিয়ে সান্ত্বনা সুপার মার্কেট জামে মসজিদের উদ্বোধন করা হয়।
ওই সময় উদ্বোধনী জুমার নামাজ পড়ান হাফেজ মাওলানা মো. আতিকুর রহমান। হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান খান বাচ্চুর নিজ উদ্যেগে ২টি মসজিদ নির্মাণ করেন।
হাজীগঞ্জ পৌর রান্ধুনীমূড়া মেয়র বাড়ি জামে মসজিদ ও সান্ত্বনা সুপার মার্কেট জামে মসজিদ। এছাড়া হাজীগঞ্জ বাজার হলুদ পট্টিতে মেয়র সাহেব নিজস্ব জায়গায় আরও একটি মসজিদ নির্মাণ করার প্রক্রিয়া চলছে। জুম্মার নামাজে প্রায় এক হাজার মুসল্লী অংশ গ্রহণ করে।
মসজিদটি হওয়ায় মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগে দোকান বন্ধ করে মসজিদে যেতে হতো। এখন তাদের মার্কেটে মসজিদ হয়েছে। তারা খুব আনন্দিত।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া