শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০৩-২০২৪ ০৯:৪৬ পূর্বাহ্ন |
গতকাল বৃহস্পতিবার মতলব উত্তরের নতুন বাজার, আমিরাবাদ বাজার, মোহনপুর কাঁচা বাজার, ছেংগারচর বাজার, কালির বাজার ও কালিপুর কাঁচাবাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
বাজারের তথ্য বলছে, গত মঙ্গলবার থেকে লাফিয়ে বেড়েছে লেবু ও বেগুনের দাম। প্রতি হালি লেবু ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে রোজার প্রথম দিন। দ্বিতীয় দিনে অবশ্য ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ছোট লেবু মিলছে ৯০ টাকা দরে। বেগুনের দাম বেড়েছে ওই দুই দিনেই। লম্বা বেগুন ছিল মানভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি। মঙ্গলবার প্রথম রোজায় তা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। বুধবার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। তবে ব্যতিক্রম শসা ও ক্ষীরাতে। মৌসুমের এ সময়ে ক্ষীরা থাকে। দামও কম থাকে। কয়েক দিন আগেও ক্ষীরা ৩০ টাকার আশপাশে ছিল। সোমবার তা ৭০-৮০ টাকা কেজি চান বিক্রেতারা। শসার দাম ৬০ থেকে বেড়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি হয়েছে।
প্রথম রোজায় বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকা। বৃহস্পতিবার দাম আরও বেড়ে হয়েছে ১০০ থেকে ১৪০ টাকা। এর মধ্যে ক্ষীরা ১০০ টাকা ও দেশি শসা ১০০-১২০ টাকা বিক্রি হচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া