হাজীগঞ্জে রমজানে বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে নিম্ন-মধ্যবিত্তরা
০৫ জুলাই, ২০২৬ ০২:১৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে রমজানে বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে নিম্ন-মধ্যবিত্তরা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৫-০৩-২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ন
হাজীগঞ্জে রমজানে বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে নিম্ন-মধ্যবিত্তরা
পবিত্র মাহে রমজানে হাজীগঞ্জ বাজারে বেড়েছে নিত্যপণ্যেসহ বিভিন্ন ধরনের মসলা জাতীয় পণ্যের দাম। শুক্রবার দুপুরে হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ক্রেতা উপস্থিতি খুব বেশি নেই। বাজারের সবজির দোকানগুলোতে সবজির চড়া দাম চলছে।

সপ্তাহের ব্যবধানে আলু ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০টাকা, লেবু ২০টাকা থেকে ৬০টাকা, এলাচি লেবু ১০০, টমেটো ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, শসা ৪০থেকে বেড়ে হয়েছে ৮০টাকা, গাঁজর ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০টাকা, কাঁচা মরিচ ৮০টাকা থেকে বেড়ে হয়েছে ১০০টাকা, বেগুন ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০টাকা, করলা ৭০টাকা থেকে বেড়ে হয়েছে ১২০টাকা, ফুলকপি ২৫টাকা থেকে বেড়ে হয়েছে ৫০টাকা, পাতাকপি ১৫টাকা থেকে বেড়ে হয়েছে ৩০টাকা, সিম ৩০টাকা থেকে বেড়ে হয়েছে ৬০টাকা, ঢেড়শ ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০টাকা, চিচিঙ্গা ৫০টাকা থেকে বেড়ে হয়েছে ৬০টাকা, পটল ১০০টাকা, ব্রয়লার মুরগী ১৮০টাকা থেকে বেড়ে হয়েছে ২১০টাকা, কক মুরগী ৩২০টাকা বিক্রি হচ্ছে।

এছাড়াও গরু হাড় সহ ৭৫০ থেকে গোস্ত ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। রসুন ১৫০টাকা থেকে বেড়ে হয়েছে ২০০টাকা, আদা ১৮০, পেঁয়াজ ১০০টাকাসহ অন্যান্য সবজির দাম আকাশচুম্বী। রোজায় নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের লোকজন।

স্থানীয় ক্রেতা রাকিব বলেন, সব ধরনের মসলার দাম অস্বাভাবিক। মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে রান্নাতে মসলা ব্যবহার মুশকিল হয়ে পড়েছে। পরিবারের জন্য ন্যূনতম ৫০০ টাকার কমে মসলা কেনার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমরা যারা সাপ্তাহিক বাজারে যাই, তাদের মাসে অন্তত ২ হাজার টাকার মসলা কিনতে ব্যয় হয়। এছাড়া অন্য মসলাজাত পণ্যও চড়া দামে কিনতে হচ্ছে। তিনি উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক বাজার মনিটরিং করার অনুরোধ জানান।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০৩-২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া