শাহরাস্তিতে ৪ তরমুজ ও ফলের আড়তকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড
১১ জুন, ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন

  

শাহরাস্তিতে ৪ তরমুজ ও ফলের আড়তকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৫-০৩-২০২৪ ০১:৪২ অপরাহ্ন
শাহরাস্তিতে ৪ তরমুজ ও ফলের আড়তকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড
চাঁদপুরের শাহরাস্তিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় ৪ টি ফলের আড়তকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিংয়ের হিসেবে উপজেলার ঠাকুরবাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ওই সময় দুইটি তরমুজের আড়ত এবং দুইটি ফলের আড়তের কৃষি বিপণন লাইসেন্স, পাকা রশিদ, মূল্য তালিকা, বিক্রয় রশিদ ইত্যাদি যাচাই করে মূল্যতালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় ঠাকুরবাজারের একটি তরমুজ আড়তকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গার মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়তকে ৩০ হাজার টাকা, কালিয়াপাড়ার ভোলা চরফ্যাশন বাণিজ্যলায় তরমুজ আড়ততে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডার তরমুজ আড়তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০৩-২০২৪ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া