শিরোনামঃ
নিউজ এডিটর ১৫-০৩-২০২৪ ০৮:১৪ অপরাহ্ন |
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ।
এর মধ্যে ৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ৮টায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার জেলেরা হলেন- মো. আরিফ সৈয়াল (২০), ইয়াসিন সৈয়াল (২৮), এমবি রাজু সৈয়াল (৩৫), হাসান বেপারী (২৫), মো. নজরুল বেপারী (১৫), মো. আবু সুফিয়ান (২০), মো. জিসান (১৬), মো.নবীন হোসেন (১৮), মামুন হোসেন আলী (৩৫) ও মো. শাজালাল (২৪)। এদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ওসি কামরুজ্জামান বলেন, ১৪ মার্চ সন্ধ্যা হতে ১৫ মার্চ সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে।
১৫ মার্চ মধ্য রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়।
আসামীদের হেফাজত হতে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ৩টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত নৌ পুলিশ হেফাজতে রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া