চাঁসক শিক্ষার্থীরা পেল নতুন বাস
১৪ জুন, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

চাঁসক শিক্ষার্থীরা পেল নতুন বাস

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-০৩-২০২৪ ১১:০৩ পূর্বাহ্ন
চাঁসক শিক্ষার্থীরা পেল নতুন বাস
ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি নতুন বাস দেয়া হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে নতুন বাসটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পরে মন্ত্রী বাসে প্রবেশ করে ঘুরে দেখেন।

জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান ও চাঁসক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন,সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ সাইফ সহ শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৩-২০২৪ ১১:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 102 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া