শিরোনামঃ
নিউজ এডিটর ১৮-০৩-২০২৪ ০৫:২৬ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩টি ঘরসহ ৫টি গরু ও ২টি ছাগল পুড়েগেছে। তবে আগুন নেভাতে গিয়ে কেউ হতাহত হয়নি।
সোমবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের পূর্বপাড়া চান্দের বাড়িতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ আইয়ুব আলী পাটোয়ারী জানান, ঘরে থাকা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। গরু, ছাগল ও ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নূর-ই-আলম রিহাত ও ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহতাব মন্ডল বিকেলে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই পরিবারটির সব পুড়ে গেছে। তবে দতন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া