চাঁদপুর জেলা যুবদলের সম্পাদক আকাশকে অব্যহতি
২০ জুন, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা যুবদলের সম্পাদক আকাশকে অব্যহতি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৮-০৩-২০২৪ ০১:৫০ অপরাহ্ন
চাঁদপুর জেলা যুবদলের সম্পাদক আকাশকে অব্যহতি
সাংগঠনিক কর্মকান্ডে নিস্ক্রিয়তার কারণে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশকে দলের সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) আকাশের স্থলে চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।

এর আগে রবিবার (১৭ মার্চ) যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। ওই দিন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক জানান, রবিবার কেন্দ্রীয় যুবদলের বিবৃতির মাধ্যমে জানতে পারি সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশকে দলের সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। যার ফলে সোমবার চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। কেন্দ্রের সিদ্ধান্তকেই সন্মান করে আমাদের রাজনীতি করতে হবে।

এই বিষয়ে বক্তব্যের জন্য নুরুল আমিন খান আকাশকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৩-২০২৪ ০১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া