জাটকা শিকারের দায়ে হাইমচরে ৬ জেলে আটক
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:০৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জাটকা শিকারের দায়ে হাইমচরে ৬ জেলে আটক

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৮-০৩-২০২৪ ০৮:০১ অপরাহ্ন
জাটকা শিকারের দায়ে হাইমচরে ৬ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) মধ্য রাতে উপজেলার শাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক করেন। একই সময় জব্দ করা হয় ২৫ হাজার মিটার কারেন্টজাল। বিকেলে এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রশীদ। আটক জেলেরা হলেন- মো. কাউছার (২২), বিল্লাল শেখ (৩০), মো. রাসেল (২০), শাহাদাত শেখ (২৮), আরিফ বেপারী (২০), মো. দ্বীন ইসলাম (২১)। এসব জেলেদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামে। মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আজ চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৮-০৩-২০২৪ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া