শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৩-২০২৪ ০৪:৪৫ অপরাহ্ন |
হামলায় তিনি গুরুতর আহত হন। ১৮ মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০টায় কলাদী ঘোষপাড়ার বাসা থেকে বের হয়ে উপজেলা পরিষদে যাওয়ার পথে ঘোষপাড়া নামক স্থানে ওৎ পেতে থাকা ১০/১২ জন অজ্ঞাতনামা কিশোর/যুবক তার উপর অতর্কিতভাবে হামলা করে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
এতে তিনি বাম হাত ও হাটুতে আঘাতপ্রাপ্ত হন। ডাকচিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে এসে উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ বলেন, আমি ঘোষপাড়ার বাসা থেকে বের হয়ে হেটে অফিসে যাওয়ার পথে ১০/১২ জন স্কুল ড্রসে পড়া কিশোর আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমি জীবন রক্ষার জন্য ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়িয়ে আসে। লোকজন আসার আগেই তারা পালিয়ে যায়। তবে কাউকে চিনতে পারিনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খাইয়ুর কবির এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া