ফরিদগঞ্জে বোনের বসতঘরে ধারালো অস্ত্র দিয়ে প্রতারক ভাইয়ের হামলা
২৪ নভেম্বর, ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে বোনের বসতঘরে ধারালো অস্ত্র দিয়ে প্রতারক ভাইয়ের হামলা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০৩-২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে বোনের বসতঘরে ধারালো অস্ত্র দিয়ে প্রতারক ভাইয়ের হামলা

চাঁদপুরের আদালতে ১ নং আসামীর জামিন নামুঞ্জর হওয়ায় বাদীর বসতবাড়ীতে হামলা করলো ২য় আসামী। এতে পুনরায় সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটছে বাদীর পরিবারের সদস্যরা। ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা শেফালী বেগমের বসতবাড়ীতে মঙ্গলবার (৫ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হামলার শিকার নিরাপত্তা হীনতায় থাকা পরিবারটি পুলিশের আশ্রয় প্রার্থনা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার বাদীর বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে তাৎক্ষনিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।


তথ্যনুসন্ধানে জানা যায়, সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা শেফালী বেগমের ছেলেরা প্রবাশে থাকার সুযোগে আপন ভাই ইউসুফ হোসেন বোনের পরিবারের সার্বিক সহযোগীতা করে আসছেন। এই সুযোগে আপন বোন শেফালী বেগমের মালিকানা সম্পত্তি অন্যকে মালিক সাজিয়ে বিক্রি করেদেন ইউসুফ হোসেন ও তার আরেক ভাই মো. আলম। বিষয়টি জানাজানি হলে প্রতারক ভাইদের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ বিচারিক আদালত ফরিদগঞ্জ বরাবর প্রতারণার অভিযোগ এনে মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে গত মঙ্গলবার (৫ মার্চ) ১ নং বিবাদীর জামিন নামুঞ্জর করে কারাগারে প্রেরণ করেন। ওই দিন আদালতে অনুপস্থিত থাকা ২য় বিবাদী মামলাটির বাদীর বসতবাড়ীতে এসে ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে আসবাবপত্র ভাংচুর করে।


এদিকে ঘটনাস্থলে সিসি টিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওর মাধ্যমে অভিযুক্ত আলম কর্তৃক ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


স্থানীয় বাসিন্দা মো. শামছুল আলম  ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরো বাসিন্দারা জানিয়েছেন, আলমের হাতে থাকা ধারালো অস্ত্র দেখে তখন আমাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য আমরা দিগবিদিক ছুটাছুটি করে নিরাপদে আশ্রয় নিয়েছি। আপন ভাই কর্তৃক বোনের বাড়ীতে এমন হামলার ঘটনা সমাজের জন্য নিন্দা জনক কাজ।


ভুক্তভোগী শেফালী বেগম বলেন, আমার মায়ের পেটের ভাই যাদের আমি ছোট বেলা থেকে আদর স্নেহ করে আসছি। তারা আমার মালিকানা সম্পত্তি অন্যকে মালিক সাজিয়ে প্রতরাণার আশ্রয় নিয়ে বিক্রি করে দেয়। বিষয়টি আমি টের পেয়ে প্রথমে স্থানীয় মেম্বার ও পঞ্চায়েতের কাছে বিচার দিলে তারা অপারগতা স্কীকার করলে আদালতে প্রতারণার মামলা করি। আদালত আমার মামলার সত্যতা নিশ্চিত হয়ে আমার প্রতারক এক ভাইকে কারাগারে পাঠায়। অভিযুক্ত আরেক ভাই ওইদিন আদালতে ছিল না, সে আদালতে না গিয়ে আমার বসতবাড়ীতে হামলা করেছে। নিরুপায় হয়ে আমি পুলিশকে খবর দেই। ভাইদের দ্বারা পুনরায় হামলার আতঙ্কে দিন কাটছে আমাদের।


বোনের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত আলমের বক্তব্যের জন্য সরেজমিনে ও মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।   


এ বিষয়ে ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক আমজাদ হোসেন বলেন, শেফালি বেগমের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০৩-২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া