পানি পড়া আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সেই ইমাম আটক
১১ জুন, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন

  

পানি পড়া আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সেই ইমাম আটক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৩-২০২৪ ০২:১১ অপরাহ্ন
পানি পড়া আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সেই ইমাম আটক
শাহরাস্তিতে ধর্ষণ মামলার আসামী মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমানকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী ২৩ বছর বয়সী ছদ্মনাম “ফুল” কে একই বাড়ির জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমানের কাছে প্রায় ৭ মাস আগে পানি পড়া আনতে গেলে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে ফুল অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৯ ফেব্রুয়ারী ফুলকে দুইটি ঔষধ খাবিয়ে দেন অভিযুক্ত হাফেজ ইলিয়াছ। পরদিন সকাল ৭টার দিকে একটি মৃত সন্তান প্রসব করেন ফুল।

ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ইলিয়াসকে আসামী করে চলতি মাসের গত ৮ তারিখে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পেনাল কোডের এজাহারনামীয় উপজেলার চন্ডিপুর এলাকার মৃত সামছুল হকের ছেলে হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমান কে রাজাপুর এলাকা হইতে মঙ্গলবার (১৯ মার্চ) গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত আসামীকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধীকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়ায় ধর্ষিতার পরিবার চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৩-২০২৪ ০২:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া