কচুয়া মনপুরা সপ্রাবি’র সভাপতি রাসেল মজুমদার
১৪ জুন, ২০২৬ ০৫:৪৫ পূর্বাহ্ন

  

কচুয়া মনপুরা সপ্রাবি’র সভাপতি রাসেল মজুমদার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৩-২০২৪ ০৩:২০ অপরাহ্ন
কচুয়া মনপুরা সপ্রাবি’র সভাপতি রাসেল মজুমদার
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিদ্যালয়ে বিশেষ সাধারন সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও তিনি এই বিদ্যালয়ের সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। রাসেল মজুমদার ওই বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যালয়ে রূপদান করেন। ফলে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী তাকে পুনরায় এ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান মো. আব্দুল লতিফ মজুমদারের সুযোগ্য সন্তান।

এদিকে কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৩-২০২৪ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া