চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন
১৪ জুন, ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন

  

চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২০-০৩-২০২৪ ০৫:০০ পূর্বাহ্ন
চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন
মঙ্গলবার (১৯ মার্চ) দিবসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রতিযোগিতা ১৯, ২০ ও ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়সমূহ: ১। কেরাত ২। হামদ্/নাত ৩। বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয় : অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময় ৩০ মিনিট) ৪। ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা (একাদশ থেকে দ্বাদশ এবং অনার্স ও ডিগ্রী (পাস) ৫। বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত/নির্বাচিত) ৬। বিতর্ক প্রতিযোগিতা (একক) ৭। দেশাত্মবোধক গান ৮। রবীন্দ্র সঙ্গীত ৯। নজরুল সঙ্গীত ১০। উচ্চাঙ্গ সঙ্গীত ১১। লোক সঙ্গীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি) ১২। জারীগান (দলভিত্তিক) ১৩। নির্ধারিত বক্তৃতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ ১৪। নৃত্য (উচ্চাঙ্গ) ১৫। লোক নৃত্য ১৬। তাৎক্ষণিক অভিনয়।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ফেরদৌস, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ, গণিত বিষয়ের বিভাগীয় প্রধান আবুল কালাম মোঃ রিয়াজউদ্দিন, অর্থনীতি বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন, সমাজকর্ম বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া সহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “আজ হতে আড়াই হাজার বছর পূর্বে চিন্তা জগতের অন্যতম গ্রীক দার্শনিক প্লেটো ‘রিপাবলিক’ গ্রন্থে শিক্ষা ব্যবস্থার কারিকুলামে সঙ্গীত ও শরীর চর্চাকে অর্ন্তভূক্ত করেছেন। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা ও মেধার স্বাক্ষর শুধু কলেজ পর্যায়ে নয় জাতীয় পর্যায়েও ছড়িয়ে দিবে এ আশাবাদ ব্যক্ত করেন”।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০৩-২০২৪ ০৫:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া