চাঁদপুরে স্থানীয় সম্পদ আহরণ-বাজেট ব্যবস্থাপনা কোর্সের সনদ বিতরণ
২৭ মে, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

চাঁদপুরে স্থানীয় সম্পদ আহরণ-বাজেট ব্যবস্থাপনা কোর্সের সনদ বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২০-০৩-২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন
চাঁদপুরে স্থানীয় সম্পদ আহরণ-বাজেট ব্যবস্থাপনা কোর্সের সনদ বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সের সার্টিফিকেট বিতরণ ও সমাপন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে কোর্সের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান মো: নুরুল ইসলাম দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অফিসার ইনচার্জ, এনআইএলজির প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্ট অংশীজন।

উক্ত কোর্সে স্থানীয় সম্পদ আহরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নিজস্ব সম্পদ হতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, আয়ের উৎসসমূহ হতে নিয়মানুযায়ী আয় করে তহবিল সংগ্রহে অনুপ্রাণিত করা, টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সম্পদ আহরণের সম্পর্কিত ধারণা প্রদান করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০৩-২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া