চাঁদপুরে সিএনজি ও প্রাইভেট মুখোমুখি সংঘর্ষ, আহত চার
০২ জুন, ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন

  

চাঁদপুরে সিএনজি ও প্রাইভেট মুখোমুখি সংঘর্ষ, আহত চার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২০-০৩-২০২৪ ০১:০৮ অপরাহ্ন
চাঁদপুরে সিএনজি ও প্রাইভেট মুখোমুখি সংঘর্ষ, আহত চার
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসময় সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়।

বুধবার দুপুরে বাগাদী ইচলী চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে বুলু বেগম (৬০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকী তিনজন মামুন, বিল্লাল ও আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি আবদুর রাজ্জাক সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০৩-২০২৪ ০১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া