চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন
০৭ মে, ২০২৬ ০৪:২৬ অপরাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২০-০৩-২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন
চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসে সাধারণ ছাত্রদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মার্চ) কলেজ ছাত্রাবাসের ছাদে ইফতার মাহফিল আয়োজিত হয়।

ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও আত্নশুদ্ধি বিষয়ে আলোচনা করেন চাঁদপুর চৌধুরী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল হাদী।আলোচনায় তিনি পবিত্র রমজান মাসে আমাদের করনীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে কথা বলেন। রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলোতেও যেন সেভাবে চলতে পারি এই নিয়ে গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ।তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রমজান মাস আত্নশুদ্ধির মাস।এই মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই মাসে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে।ছাত্রদের আয়োজনে ইফতার মাহফিল খুবই প্রশংসনীয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডাঃ সাব্বির হোসেন,সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ নুরুল আলম,সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ খালেদ মোশাররফ,সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডাঃ তাফহীম আহমেদ এবং সকল ব্যাচের ছাত্ররা।

২য় ব্যাচের শিক্ষার্থী হাফেজ নাজমুস সাকলাইন এর উপস্থাপনায় কুরআন তেলাওয়াত করেন ৩য় ব্যাচের শিক্ষার্থী রবিউল হাসান, ইসলামী সংগীত পরিবেশন করেন ১ম ব্যাচের শিক্ষার্থী তাসনীমুল হাসান এবং ৩য় ব্যাচের শিক্ষার্থী খালেদ বিন ইউসুফ।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২০-০৩-২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া