শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০৩-২০২৪ ১০:৩৩ অপরাহ্ন |
বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা যুবদলের ব্যানারে শহরের চিত্রলেখা মোড় হতে নেতারা নুরুল আমিন খান আকাশকে স্বপদে পুনর্বহালের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি নুরুল আমিন খান আকাশ হচ্ছেন জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের অত্যান্ত আস্থাভাজন। আকাশ শুধু যেনো একটি নাম নয় বরং প্রতিষ্ঠান। কেননা তার হাত ধরে হাজার ছাত্র-যুবক আজকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের পদে অলংকৃত হয়েছেন। একই সাথে তিনি সাংগঠনিক সকল কর্মসূচিত ও রাজপথের আন্দোলন সংগ্রমে সক্রিয় ছিলো। বরং তিনি পুলিশি বাঁধা ও গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে রাজনীতির মাঠে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। আর তার এই বিতর্কিত অব্যাহতি শান্ত সংগঠনকে দারুনভাবে ক্ষতিগ্রস্থ করবে।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে আকাশের এই অব্যাহতি প্রত্যাহার করে চাঁদপুর জেলা যুবদলের স্বপদে বহাল করে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে। দেশ মাতাকে মুক্ত করার আন্দোলন সফল করতে এই হটকারি সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করছি। অন্যথায় আমরা কঠোর অবস্থানে যাবো।
চাঁদপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ ঢালী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির মিজি, সহ দপ্তর সম্পাদক রাসেল খান পায়েল, সহ-সাংস্কৃতিক সোহরাব আখন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, কবির খান, সদস্য মেহেদী হাসান খান জনি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজিবসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে ওমরা হজ্বে সৌদিতে অবস্থানকালে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাংগঠনিক কাজে নিষ্কৃয় জানিয়ে ১৭ মার্চ এক প্রেস বিবৃতি দিয়ে নুরুল আমিন খান আকাশকে অব্যাহতি দিয়ে দিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া