বাবুরহাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
০৫ জুলাই, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বাবুরহাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২০-০৩-২০২৪ ১০:৪১ অপরাহ্ন
বাবুরহাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, আজ শহরের বাবুরহাট বাজারে অভিযান পরিচালনাকালে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মায়ের দোয়া ফলের দোকানকে ৩ হাজার টাকা, মাসুদ ফল বিতানকে ৩ হাজার টাকা, হারুনের ফল দোকানকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ইফতার আইটেম, ফল, তরমুজ, মিষ্টি দোকান, সবজি, মুদি, গরুর মাংস দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে আইন মেনে ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০৩-২০২৪ ১০:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া