শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২১-০৩-২০২৪ ০৭:০৯ অপরাহ্ন |
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (১২০৬৮) ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২১মার্চ) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াছ হোসেন, মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণও বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রয়াত শিক্ষকদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া