হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
১২ জুন, ২০২৬ ০৯:১৩ পূর্বাহ্ন

  

হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২১-০৩-২০২৪ ০২:৪২ অপরাহ্ন
হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলায় তারুণ্যে উদ্ভাসিত আর্থ-সামাজিক উন্নয়নে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত নবীন সমাজ কল্যাণ পরিষদের ধারাবাহিক সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এ বছরও সংগঠনের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন গাজী ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন, পরিচালনা পরিষদ ও কার্যকরী কমিটির দিকনির্দেশন ও পরামর্শে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বাদ আছর বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হোসাইন মিয়া (ভুট্টো)। সংগঠনের ফাউন্ডার মেম্বার রাসেল আহমেদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আহমেদ পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য মোঃ হান্নান হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন গাজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক শাকিল ঢালী, শুভ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রবাসীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২১-০৩-২০২৪ ০২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া