ইফতার ও ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে হাদিয়া ফাউন্ডেশন
১২ জুন, ২০২৬ ০৮:১৭ পূর্বাহ্ন

  

ইফতার ও ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে হাদিয়া ফাউন্ডেশন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২১-০৩-২০২৪ ০২:৫০ অপরাহ্ন
ইফতার ও ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে হাদিয়া ফাউন্ডেশন
চাঁদপুর পবিত্র মাহে রমজানের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরেরমত এবারো ইফতার ও ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে চাঁদপুরের অন্যতম সামাজিক সংগঠন হাদিয়া ফাউন্ডেশন।

চাঁদপুরের ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হাদিয়া ফাউন্ডেশনের আয়োজনে সপ্তাহ ব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে হাদিয়া ফাউন্ডেশন৷

বিতরণকৃত ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল- মুড়ি, ছোলা, খেঁজুর, পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, চাল, মসুর ডাল, সেমাই, চিনি, গুড়ো দুধ৷ ইফতার সামগ্রী বিতর্রণে উপস্থিত ছিলেন, ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটি সদস্য ও ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খাঁন ও ৮ নং ওয়ার্ড মেম্বার ফারুক হোসেন।

হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিন ও সহ-প্রতিষ্ঠাতা মো. সজীব হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ইফতার সামগ্রী দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।

বিগত সময়ে “হাদিয়া ফাউন্ডেশন” সারা বাংলাদেশে বিনামূল্যে কোরআন শরীফ, ইসলামীক বই বিতরণ, ফ্রি কুরআন শিক্ষা, ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, স্বাবলম্বী কর্মসূচি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এর পাশাপাশি গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে৷ এভাবেই মানবিক কাজ করে এগিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।

তাদের এ ধরনের মানবিক কাজ চলমান থাকবে৷ যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করেছেন, তাদের সকলের প্রতি “হাদিয়া ফাউন্ডেশনের” পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সাথে সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি “হাদিয়া ফাউন্ডেশনের” পাশে থাকার জন্য৷


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২১-০৩-২০২৪ ০২:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 240 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া