শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২২-০৩-২০২৪ ১১:০৩ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিয়ে করা স্ত্রী আকলিমা আক্তার (১৮)কে নিতে আসেন স্বামী মিলন মুন্সী (২৩)। সে উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের উড়পুর মুন্সীর বাড়ির বাদল মুন্সীর ছেলে।মিলন মুন্সীর বাবা বাদল মুন্সীর বলেন, গত ৫ মার্চ আমার ছেলের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় আকলিমা আক্তারের।বিয়ের আড়াই দিন পর বাবার বাড়িতে আসলে ফিরে যেতে আর রাজি হয়নি ছেলের বউ।বৃহস্পতিবার আমার ছেলে তার বউকে নিতে তার শ্বশুর বাড়ি যায়।সেখানে তার শাশুড়ি শাহানারা বেগম (শানু) তার মেয়েকে দিবেনা বলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।ছেলে পকেট থেকে বিষের বোতল নিয়ে খেয়ে ফেলে।স্থানীয় চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়।
গৃহবধূ আকলিমা আক্তারের বড় বোন আয়শা আক্তার ও তার বাবা আব্দুর রহিম জানান, মেয়ে বিয়ে দেয়ার পর বুঝতে পারে ছেলের কয়েকটি সমস্যা রয়েছে। যার কারনে এর আগেও দুই বার তারা আকলিমাকে নিতে আসলে দেয়া হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, মূলত এই ছেলে আগেও একবার গ্রেফতার হয়েছে। তার বাবাকেও মারধর করতো। সে নেশাগ্রস্ত থাকে। যার কারণে উত্তেজিত থাকে এবং মানষিক সমস্যাও রয়েছে। এই ঘটনায় মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী থানায় একটি মামলা করেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া