ফরিদগঞ্জ চার জুয়াড়ি আটক
২৪ নভেম্বর, ২০২৬ ০১:১১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জ চার জুয়াড়ি আটক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২২-০৩-২০২৪ ০১:৩৭ অপরাহ্ন
ফরিদগঞ্জ চার জুয়াড়ি আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- গাজীপুর এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে মোঃ সেলিম (৩৪), দিঘলদী এলাকার মৃত আবু গাজীর ছেলে কুদ্দুস গাজী (৫০), একই এলাকার মফিজুল ইসলামের ছেলে দুখু মিয়া (৩০) এবং বাচ্চু শেখের ছেলে রাব্বি শেখ (২৭)।

বুধবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দীঘলদি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার এএসআই সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ দীঘলদী গ্রামের দাস বাড়ীর পিছনে পরিত্যক্ত বিল্ডিং ঘরের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ পিস তাস, ১ টি মোটরসাইকেল ও নগদ ১ হাজার ৬’ শ ৭০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, চার জুয়াড়িকে আটক করে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২২-০৩-২০২৪ ০১:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া