মতলব উত্তরে ৩ ইটভাটা মালিককে জরিমানা
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:০৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে ৩ ইটভাটা মালিককে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২২-০৩-২০২৪ ০৫:১৭ অপরাহ্ন
মতলব উত্তরে ৩ ইটভাটা মালিককে জরিমানা
চাঁদপুরের মতলব উত্ত‌রে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় মেসার্স নাজির আহমেদ ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স মতিন মনোয়ার ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প‌তিবার (২১ মার্চ ) দুপু‌রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন।

সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর জেলা প্রসাশন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ লংঘন করে ইটভাটা পরিচালনা করায় উপজেলার কা‌লিপুর এলাকার মেসার্স নাজির আহমেদ ব্রিকসকে ৫০ হাজার টাকা, লালপুর এলাকার মেসার্স সরকার ব্রিকসকে এক লাখ টাকা ও বেলতলী এলাকার মেসার্স মতিন মনোয়ার ব্রিকসকে এক লাখ টাকা সর্বমোট আড়াই লাভ টাকা জরিমানা তাৎক্ষনিক আদায় করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে মতলব উত্তর থানার একদল চৌকস পুলিশ দল এবং মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২২-০৩-২০২৪ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া