শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২২-০৩-২০২৪ ০৫:৩২ অপরাহ্ন |
শুক্রবার (২২ মার্চ) বাদ আছর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা দরবার শরীফ মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গাছতলা দরবার শরীফের পীরসাহেব আল্লামা খাজা ওয়ালি উল্লাহ ইফতারে পূর্বে বিশ্বে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ,নিরাপত্তা সহ মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মোনাজাত পূর্বে রমজানের ফজিলতসহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অতিথিরা।
পীরজাদা খাজা তানভীর আহম্মেদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির আলোচনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহাজান মিয়া, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী এডভোকেট শাজাহান খান, সমাজ সেবক আব্দুস শুক্কুর মাস্তান প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া