শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ২ আসামি আটক
১১ জুন, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ২ আসামি আটক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০৩-২০২৪ ০৩:৩০ অপরাহ্ন
শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ২ আসামি আটক
চাঁদপুরের শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ২ আসামি আটক করেছে থানা পুলিশ। পুলিশ কর্তৃক জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেন। ২৩ মার্চ শনিবার শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন আটকের বিষয় নিশ্চিত করেছেন।

(ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এএসআই মোঃ ইব্রাহিম খলিল ও এএসআই আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পরোয়ানভক্ত ২ আসামী পেনাল কোডের আসামী ইদ্রিস আলী, পিতা-মৃত আকরাম আলী মুন্সি, সাং-খেড়িহর সোনাগাঁ (তেলিয়া বাড়ী),পেনাল কোডের আসামী রেজাউল করিম সুমন (৩৫), পিতা-আফতাবুল ইসলাম, সাং-চান্দল, উভয় থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, খেড়িহর ও চান্দল এলাকা হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৩-২০২৪ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া