শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ২৩-০৩-২০২৪ ১০:৩৫ অপরাহ্ন |
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)'র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার (২৩ মার্চ) সিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে স্বপন মল্লিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালি জাতি কখনো একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেত না, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের স্থান হতো না, লাল সবুজ খঁচিত একটি পতাকা পেত না, সর্বোপরি দীর্ঘ সময় ধরে নির্যাতিত নিষ্পেষিত বাঙালি জাতি মুক্তির স্বাদ পেতো না, বিশ্বে মাথা উঁচু করে স্ব-গর্বে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারত না, অবহেলিত বাংলাদেশ নামক ভূখন্ড একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে বিশ্বে ঈর্ষা করার মত পরিবেশ পেত না। তাই পৃথিবী যত দিন বেঁচে থাকবে বাঙালি জাতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করে রাখবে এবং শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে।
সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ ফেরদৌস কবির এবং সহ-সম্পাদক জাবেদ রকি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখায় সমাজের অসঙ্গতি যেমন বন্ধ হয় তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে।
সভাপতির বক্তব্যে আলী আহমেদ শাহীন বলেন, আমরা মনে করি, একটি দেশের সাংবাদিকরা হলেন সেই দেশ ও জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণের মধ্য দিয়েই আমরা দেখতে পাবো দেশের উন্নয়ন, সরকারের সুশাসন অপরদিকে যদি কোনো অনিয়ম, দুর্বলতা থাকে তার যৌক্তিক সমালোচনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক লায়ন শফিউল আলম, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে সম্পাদক কল্যাণ চক্রবর্তী, বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা ওসমান গনি, মহিলা আওয়ামী লীগ নেত্রী মর্জিনা আক্তার লুসি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি হারাধন চৌধুরী,পারভিন আক্তার চৌধুরী, শাহাদাত হোসেন স্বপন, রোজি চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, জাকির হোসেন, তিতাস, সমীরন পাল, আন্না ভট্টাচার্য, অভিষেক চৌধুরী, সুমন চৌধুরী, জেসমিন আক্তার জেসি, রেশমা বেগম, গাজী শাফায়েত করিম প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া