শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৩-২০২৪ ০৪:৪৩ অপরাহ্ন |
শনিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে ইউনিয়নের মনিহার খান বাড়ির একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আজিজুল ইসলামের তিন সন্তানের মধ্যে মেঝো ছেলে রাহিকুল ইসলাম বাড়ির আঙিনায় খেলছিল।
এ সময় সবার অজান্তে নিজ ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কয়েকঘন্টা পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করলে স্থানীয় পল্লী চিকিৎসক এসে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় ঐ বাড়িসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এদিন বাদ জোহর জানাজা শেষে শিশু রাহিকুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারিতে কেঁপে ওঠে পুরো বাড়ির আঙ্গিনা।
অন্যদিকে প্রবাসে বসে সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আজিজুল ইসলাম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া