কচুয়ার উত্তর শিবপুর সপ্রাবির সভাপতি জিসান আহমেদ
১৪ জুন, ২০২৬ ০১:৩৩ পূর্বাহ্ন

  

কচুয়ার উত্তর শিবপুর সপ্রাবির সভাপতি জিসান আহমেদ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০৩-২০২৪ ০৫:০৩ অপরাহ্ন
কচুয়ার উত্তর শিবপুর সপ্রাবির সভাপতি জিসান আহমেদ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ২০নং উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জিসান আহমেদ।

শনিবার বিদ্যালয়ে ডা. শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ সাধারন সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এর আগেও তিনি এই বিদ্যালয়ের সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। জিসান আহমেদ ওই বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যালয়ে রূপদান করেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়েল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী তাকে পুনরায় এ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করেন।

এসময় ইউপি সদস্য হুমায়ুন কবীর সুজন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইরিন সুলতানা, রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যুৎসাহী সদস্য শারমিন সুলতানা, অভিভাবক সদস্য শাহাবুদ্দিন সরকারসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে কচুয়া উপজেলার ২০নং উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে জিসান আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৩-২০২৪ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া