শাহরাস্তিতে গাঁজাসহ মাদক কারবারি আটক
১১ জুন, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৫-০৩-২০২৪ ০৬:৪৫ পূর্বাহ্ন
শাহরাস্তিতে গাঁজাসহ মাদক কারবারি আটক
শাহরাস্তিতে ৩শ ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ। ২৩ মার্চ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ছিখুটিয়া এলাকায় ছিখুটিয়া ব্রীজের উত্তরে পাকা রাস্তার উপর হতে ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ঐ সময় তার হেফাজত হতে ৩শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী বিজয় মজুমদার (২৩), পিতা-বিমল মজুমদার, সাং-ছিখুটিয়া (বাঁশলা বাড়ী), ৯নং ওয়ার্ড, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। আসামী জব্দকৃত গাঁজা (মাদকদ্রব্য) বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হইয়াছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।

মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই জনি কান্তি দে, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৩-২০২৪ ০৬:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া