শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৩-২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন |
রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, হাজীগঞ্জ বাজারে অধিক মূল্যে তরমুজ বিক্রির দায়ে বাদল তরমুজের দোকানমালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের পর ৬০০ টাকার (ক্রয়মূল্য ২৩০ টাকা) তরমুজ ৩০০ টাকা বিক্রি করেন ব্যবসায়ীরা।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরও বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করায় মায়ের দোয়া ফল বিতানের মালিককে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় নবীন ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মিঠুন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চার প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিল হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া