চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
৩১ মে, ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন

  

চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৫-০৩-২০২৪ ০১:২৭ অপরাহ্ন
চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মার্চ) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের হলরুমে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র রায়।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস উপকমিটির সভাপতি ডাঃ মিজানুর রহমান, ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য রোটারিয়ান শরীফ আশরাফুল হক, টেবিল টেনিস খেলোয়াড় নুরুল হায়দার সংগ্রাম, মজু রাসেল ও সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম সুমন ।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর ইউনিটের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৫ টি ক্লাবের ( একক/ দ্বৈত্বে) ১৪ জন খেলোয়াড়।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন উন্মুক্ত একক (বালিকা) দলের হয়ে প্রফেসর পাড়া ক্রীড়া চক্রের মিলি আক্তার ও তালতলা স্পোর্টিং ক্লাবের নুর জাহান আক্তার।

টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলো হচ্ছে পশ্চিম শ্রীরামদী ক্লাব, পূর্ব শ্রীরামদী ক্লাব , নাজির পাড়া ক্রীড়া চক্র,তালতলা স্পোটিং ক্লাব ও প্রফেসরপাড়া ক্রীড়া চক্র ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৩-২০২৪ ০১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 171 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া