চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলাদের মাঝে ভিডব্লিওবি কার্ডের চাল বিতরণ
২৫ মে, ২০২৬ ০৭:০৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলাদের মাঝে ভিডব্লিওবি কার্ডের চাল বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৫-০৩-২০২৪ ০৪:০৮ অপরাহ্ন
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলাদের মাঝে ভিডব্লিওবি কার্ডের চাল বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) ইউনিয়ন পরিষদে ইউনিয়নের নিবন্ধিত ১১০ অসহায় ও দুস্থ মহিলার মাঝে ৩০ কেজি হারে এই চাল বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

ট্যাগ অফিসার ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসালিন এর পর্যবেক্ষণে ও ইউপি সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকন এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মিজি, ইউপি সদস্য নাজির হোসেন, জিয়াউর রহমান, ইব্রাহিম তালুকদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৩-২০২৪ ০৪:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া