হাইমচরে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত
২০ মে, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৫-০৩-২০২৪ ১০:৩৩ অপরাহ্ন
হাইমচরে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের বাস্তবায়নে আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর উপস্থিতিতে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়ে) স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ই মার্চ) সকালে আলগী উত্তর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড হতে মোট ৯৫ জন অংশ গ্রহণ করেন। এর মধ্যে প্রতি ওয়ার্ড হতে ৪ জন করে লটারির মাধ্যমে মোট ৩৬ জন সুপারিশ প্রাপ্ত হন।রএতে অংশ গ্রহণ করেন বিধবা নারী,স্বামী পরিত্যক্ত,স্বামী অসচ্ছল ও স্বামী অক্ষম। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা প্রজেক্টের অফিসার মোঃ আলতাফ হোসেন, আলগী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজহারুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মিন্টু মিয়া কবিরাজ,মোঃ নাজিউর রহমান বেগ,মোঃ মিন্টু পাটওয়ারীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৫-০৩-২০২৪ ১০:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া