মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
০২ জুন, ২০২৬ ০৬:১৩ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৬-০৩-২০২৪ ০২:৪৫ অপরাহ্ন
মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী জহিরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম বিএসসি, সুভাষ চন্দ্র, শাহ আলম মজুমদার, ইউসুফ মিয়াজী, জিয়াউর রহমান, মিজানুর রহমান, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল কায়েস তারেক, জিসান আহম্মেদ প্রমুখ।

এসময় মহান স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৩-২০২৪ ০২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া