শিরোনামঃ
নিউজ এডিটর ২৬-০৩-২০২৪ ১১:৫৪ অপরাহ্ন |
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- মো. নুরু সরকার (২৭), খোরশেদ বন্দুকশী (৪০), মো. রাসেল ঢালী (২২), মো. হোসেন (২৫), মো. আরিফ আব্দুল করিম (২৫), আব্দুল শাহজাহান (১৮), আব্দুল কাশেম (২১), রবিউল গাজী (২০), বিল্লাল হোসেন (১৯), রুবেল বেপারী (১৮), রাজিব শুক্কুর দেওয়ান (২৫), আব্দুর রহিম (৪০), খাজা বেপারী (৪০), ইব্রাহীম খলিল তালুকদার (৫২), জাকির রাঢ়ি (২৬), হাকিম খান (২৮)।
অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- শান্ত খাঁ (১৬), মহসীন খাঁ (১২), সাব্বির পাটওয়ারী (১৬), জিহাদ হোসেন (১৩), রনি দাস (১৪), অন্তর গাজী (১৪), জীবন খাঁন (১২), রিয়াদ হোসেন (১৬), হৃদয় দেওয়ান (১৬)।
নিয়মিত মামলার আসামী জেলের হলেন- মিন্টুন খান (৩৫), শরীফ মিজি (২৮), আল-আমিন হোসেন (২৪), আমিন খাঁ (৩৩), সোহাগ (৩৪) ও মো. নোমান (২২)।
ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (২৬ মার্চ) মধ্য রাত থেকে বিকেল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক এর নেতৃত্বে মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সাথে থাকা ৩ টি বেহুন্দিজাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ টি ইঞ্জিনচালিত নৌকা, ও ৫ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড হেফাজতে রয়েছে।
অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস. সাত্তার, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশগ্রহন করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া