চাঁদপুর লঞ্চঘাটে ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৭ নভেম্বর, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

  

চাঁদপুর লঞ্চঘাটে ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ এডিটর
২৭-০৩-২০২৪ ০৪:৩৭ অপরাহ্ন
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

উচ্ছেদকৃত ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩ টি খাবার হোটেল, কনফেশনারী, মুদি দোকানসহ ৩০ টি স্থাপনা।

এর আগে চাঁদপুর আধুনিক নৌ বন্দর নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে লঞ্চঘাটে থাকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উচ্ছেদ করা হয় এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়। এরপরেও এসব ব্যবসায়ীরা অবৈধভাবে লঞ্চঘাটের আশপাশে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহদাত হোসেন বলেন, ৬৮ শতাংশ সম্পত্তির উপর ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। বন্দরের সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, ঘাটে বিআইডব্লিউটিএর কেন্টিন ছিল। সেটিও আমরা গত জুলাই মাসে উচ্ছেদ করেছি। আপাতত আমাদের অধিগ্রহনকৃত কিংবা পূর্বের জায়গায় স্থাপনা থাকবে না। ব্যাক্তি মালিকানা জায়গা আছে। সেটির বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি।


নিউজ এডিটর ২৭-০৩-২০২৪ ০৪:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 163 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া