মেঘনায় নিখোঁজের ৩ দিন পর ট্রলার যাত্রীর মরদেহ উদ্ধার
১৯ মে, ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মেঘনায় নিখোঁজের ৩ দিন পর ট্রলার যাত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৭-০৩-২০২৪ ০৪:৩৩ অপরাহ্ন
মেঘনায় নিখোঁজের ৩ দিন পর ট্রলার যাত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলার সংঘর্ষে নিখোঁজের তিন দিন পর যাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দুপুরে মেঘনা নদীর হরিনাঘাট সংলগ্ন এয়ারটেল চর এলাকা থেকে শহীদুল্লাহ গাজীর (৪৮) নামে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ২৪ মার্চ রবিবার মেঘনা নদীতে পার হতে গিয়ে একটি বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে শহীদুল্লাহ গাজী (৪৮) নিখোঁজ হয়। তার গ্রামের বাড়ী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের। তিনি ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্তার গাজীর ছেলে। এ ঘটনায় ট্রলার চালক মনির হোসেন গুরতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো বলেন, আজ দুপুরে এয়ারটেল চরের পাশে মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত শহীদুল্লাহ গাজীর মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৭-০৩-২০২৪ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া