কচুয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা ও ইফতার
০৭ মে, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

কচুয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা ও ইফতার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৮-০৩-২০২৪ ০২:৩২ অপরাহ্ন
কচুয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা ও ইফতার
কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেটের অস্থায়ী কার্যালয়ে আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আলমগীর শাহ্ এর সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মাও. মো. ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, সংগঠনের উপদেষ্টা আল্লামা হাফেজ মাও. মো. মেছবাহুল ইসলাম লতিফি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১১নং গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: আমির হোসেন, মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম পাটওয়ারী, আইনগিরী গুলজার শাহ্ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাও. মো: জাফর আলী, সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ¦ মাষ্টার মো: আবদুল হক মিয়া ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার সভাপতি আলহাজ¦ মাও. মনিরুজ্জামান আল কাদেরীসহ আরো অনেকে।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০৩-২০২৪ ০২:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া