শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০৩-২০২৪ ০৪:১৬ অপরাহ্ন |
এসময় তার সাথে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, এডিবি প্রতিনিধি এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হওয়ার পর আইইউজিপি প্রকল্পের অর্ন্তভুক্ত হয়। এই হিসেবে ৪৪ কোটি টাকা অনুমোদিত হয়। এই হিসেবে প্রকল্পের প্যাকেজের কাজ দ্রুত শুরু হচ্ছে। গতকাল বৃহষ্পতিবার প্রথম প্যাকেজের টেন্ডার প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনাল লি: ঢাকাকে সাইট বুঝিয়ে দিতে সাইটগুলো পরিদর্শন করেন পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, প্রথম পাকেজের চুক্তি মুল্য কজ ১১ কোটি ৬১লক্ষ ৬৪ হাজার ৭শত ৪৪টাকা। এই প্যাকেজের আওতায় ৫টি স্থানে ২৮৮৩ মিটার সড়ক, ৪টি স্থানে ২১০৯ মিটার আরসিসি, গাইড ওয়াল এবং স্টির্ট লাইট হবে। ইতিমধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার মের্সাস এস.এস. রহমান ইন্টারন্যাশনাল লি: কে কার্যাদেশ দেয়া হয়েছে। সেই হিসেবে গতকাল বৃহষ্পতিবার তাদের এক এক করে সাইট গুলো বুঝিয়ে দেয়া হয়েছে।
পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, আমি নির্বাচনের সময় ওয়াদা করেছিলাম। এখন পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হচ্ছে। আইইউজিপি প্রকল্প বাস্তবায়ন শুরু হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রাম হবে শহর’ যেই ঘোষণা দিয়েছেন তার বাস্তবায়ন ফরিদগঞ্জ পৌরসভাতেও হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া