হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন

  

হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৮-০৩-২০২৪ ০৫:২৯ অপরাহ্ন
হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নুরুন নাহার (৫২) নামে নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের কৈয়ারপুল গ্রামের তালুকদার বাড়ীতে এই ঘটনা ঘটে। নুরুন নাহার ওই বাড়ীর মৃত আবুল বাসারের স্ত্রী। তিনি ৩ পুত্র সন্তানের জননী।

ওই নারীর ভাতিজি পারভিন আক্তার বলেন, দুপুরে চাচির ডাকচিৎকারে বাড়ির সবাই দৌড়ে তার ঘরে যাই। নিজের ঘরে রাখা বস্তায় হাত দিতেই হাতের আঙ্গুলে কামড় মারে বিষধর সাপ। পরে তার হাত বাঁধে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০৩-২০২৪ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া