কচুয়ায় নবাগত ইউএনও হিসেবে এহসান মুরাদের যোগদান
০৮ জুলাই, ২০২৬ ০৫:৫৮ পূর্বাহ্ন

  

কচুয়ায় নবাগত ইউএনও হিসেবে এহসান মুরাদের যোগদান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৩-২০২৪ ০২:১৪ অপরাহ্ন
কচুয়ায় নবাগত ইউএনও হিসেবে এহসান মুরাদের যোগদান
কচুয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এহসান মুরাদ যোগাদান করেছেন। বুধবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের কাছ থেকে নবাগত ইউএনও এহসান মুরাদ দায়িত্বভার বুঝে নেন।

এর আগে কচুয়ার নয়া ইউএনও এহসান মুরাদকে ফুলেল শুভেচ্ছা জানান, কচুয়া অফির্সাস ক্লাবের সদস্য’রা। ইউএনও এহসান মুরাদ এর আগে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার অধিবাসী।

এ সময় সদ্য বিদায়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবু-উল-আলমসহ সকল বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৩-২০২৪ ০২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া