কচুয়া কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জামাল হোসেন
১৪ জুন, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

  

কচুয়া কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জামাল হোসেন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৩-২০২৪ ০২:২৪ অপরাহ্ন
কচুয়া কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জামাল হোসেন
কচুয়া পৌরসভাধীন ঐতিহ্যবাহী কোয়া-চাঁদপুর ইলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির চতুর্থ বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো. জামাল হোসেন। বৃহস্প্রতিবার এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তলে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যবৃন্দ ও অভিভাবকদের সম্মতিতে মো: জামাল হোসেন কে সভাপতি পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি তিন বার কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার মো: ইসহাক মিয়া।

স্থানীয়রা জানান, মো: জামাল হোসেন এ মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব পালন কালে অবহেলিত এ মাদ্রাসার নতুন দু’টি একাডেমিক ভবনসহ তার নেতৃত্বে মাদ্রাসার এমপিও করন করা হয়।

এদিকে কচুয়ার কোয়া-চাঁদপুর ইলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে চতুর্থ বারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়ায় কচুয়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৩-২০২৪ ০২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া