শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৩-২০২৪ ০৬:০৮ পূর্বাহ্ন |
শুক্রবার বিকেল ৫টার দিকে সিএনজি যুগে চাঁদপুর থেকে মতলব আসার পথে বাবুরহাট-মতলব সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এসে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে খালে পড়ে যায়। এতে নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাথায় ও হাতে মারাত্মক জখম হয়।
এছাড়া ওই সিএনজিতে থাকা কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান, রসুলপুর আননিসা দাখিল মাদ্রাসার সুপার রাকিব উদ্দিন সহ আরো দুই শিক্ষক গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে নারায়ণপুর বাজারের একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে প্রেরণ করা হয়। অপর আহতরা নারায়ণপুর বাজারের প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
আহত শিক্ষকরা জানান,চাঁদপুর টেকনিকাল হাই স্কুল থেকে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে মতলব আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া