চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
২৭ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

নিউজ এডিটর
৩০-০৩-২০২৪ ০২:২৬ অপরাহ্ন
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪হাজার ২শ’ ৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছের সাথে থাকা ট্রলার।

তিনি আরও বলেন, ওই মাছের সাথে থাকা অসাধু ব্যাক্তিরা কোস্টগার্ডের টের পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

পরবর্তীতে জব্দকৃত মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জব্দকৃত ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজ এডিটর ৩০-০৩-২০২৪ ০২:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া