চাঁদপুরে আলোকিত প্রজন্ম সংগঠনের উদ্যোগে ১০ টাকায় ইফতার বিতরণ
১২ জুন, ২০২৬ ০৭:০৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে আলোকিত প্রজন্ম সংগঠনের উদ্যোগে ১০ টাকায় ইফতার বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
৩০-০৩-২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন
চাঁদপুরে আলোকিত প্রজন্ম সংগঠনের উদ্যোগে ১০ টাকায় ইফতার বিতরণ
ইলিশের বাড়ি চাঁদপুরে ভিন্নধর্মী আয়োজন আলোকিত প্রজন্ম সংগঠন এর। সংগঠনটির উদ্যোগে চাঁদপুর পৌরসভা ও চাঁদপুরবাসীর সহযোগিতায় ১০ টাকায় ইফতার বিতরণ এর আয়োজন করে সংগঠনটি , যেখানে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্ত মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলা টাই ছিলো তাদের একমাত্র লক্ষ্য।

শুক্রবার (২৯) তারিখ আয়োজন এর ১ম দিনে চাঁদপুর হাসান আলী মাঠে ১৫০ জন এবং বাস স্ট্যান্ডে ৩৫০ জন কে ইফতার বিতরণ করা হয়েছে। ১ দিনে ৫০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ টাকায় ইফতার দিতে সক্ষম হয়েছে তারা। ১০ টাকার ইফতার সামগ্রী হিসেবে মোরগ পোলাও, সালাদ আইটেম,খেজুর ও পানির ব্যবস্থা ছিল।

উক্ত ইফতার বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর পৌরসভার মেয়র, জিল্লুর রহমান জুয়েল। মেয়র বলেছেন,আলোকিত প্রজন্ম এর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অসহায় মানুষের অনেকের ইচ্ছা থাকে নিজের টাকায় ইফতার কিনে নিতে, তবে সুবিধাবঞ্চিত,অসহায় ও দুস্ত অনেকেরই বেশি টাকা দিয়ে ইফতার কেনা সামর্থ্য হয় না । এই উদ্যোগের ফলে দরিদ্র মানুষগুলো তাদের ইচ্ছা পূরণ করতে পারছে। তিনি আরো বলেন, আমি সব সময় এই সব আয়োজনগুলার পাশে আছি এবং ভবিষ্যৎ ও থাকবো। এই উদ্যেগটি যেনো প্রত্যেক বছর করা হয়, চাঁদপুর পৌরসভা সব সময় এই মহৎ কাজে সংগঠনটির পাশে থাকবে।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, আরিয়ান হোসেন, তিনি বলেছেন এই আয়োজন করতে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই চাঁদপুরবাসী ও চাঁদপুর পৌরসভাকে। এই আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে অনেক অসহায়, দুস্ত ও দরিদ্র মানুষ তাদের সামর্থ অনুযায়ী ইফতার কিনতে আমার তো হয় না। তাই তাদের মাঝে কষ্ট থেকে যায় নিজের টাকায় ইফতার কেনার। সেই মানুষদের ইচ্ছা পূরণ করতে আলোকিত প্রজন্ম সংগঠনের এই ১০ টাকায় ইফতার কর্মসূচি টা দাঁড় করিয়েছেন। যেখানে ৫০০ জন সুবিধা বঞ্চিত মানুষ নিজের টাকায় ইফতার কিনে আনন্দে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান।

উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি তোহা আপন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাঈমন সহ সংগঠনের অনন্যা সদস্যবৃন্দ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৩-২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া